রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র লেখা ‘নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ৮০তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ (মুড়াপাড়া) মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক এবং রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সলিম উদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালূম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাহউদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করীম, মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, কালের কণ্ঠের সাংবাদিক রদসেল আহমেদ, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক হানিফ মোল্লা, দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, দৈনিক জনকণ্ঠের নূর আলম, যায়যায়দিন (ডিজিটাল)-এর সাংবাদিক রিপন মিয়া, চ্যানেল এস-এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন, রাকিব মিয়াসহ রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অতিথিরা ‘নীরবতার অবসান’ গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি লেখক মাহবুব আলম প্রিয়’র সাহিত্যচর্চা, লেখালেখির পথচলা ও লেখকজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
সাহিত্য সভায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এ সময় সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত গুণীজনরা।