মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার শফিক গ্রেপ্তার

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার শফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (শফিক) ওরফে শুটার শফিককে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর মাদারটেক এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‍্যাবের তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা।

শফিকুল ইসলাম তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকার মো. ফাইজুল ইসলামের ছেলে। একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT