শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২
মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক

মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় মধ্যরাতে ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টা ২৬ মিনিটের দিকে এক ঘণ্টারও বেশি সময় ধরে বজ্রসহ ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও পানির উচ্চতা ৫০ সেন্টিমিটার থেকে প্রায় ১ মিটার পর্যন্ত পৌঁছায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর বৃষ্টির কারণে উঁচু এলাকা থেকে নেমে আসা পানি দ্রুত নগরীর বিভিন্ন ড্রেন ও জলাধারে প্রবেশ করে। একপর্যায়ে পানি ধারণক্ষমতা ছাড়িয়ে সড়কে উঠে যায়। এতে নিচু এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। অনেক বাসিন্দাকে রাতেই প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিতে দেখা যায়। পানিতে তলিয়ে যায় পাতায়া থার্ড রোড, রেলওয়ে-সংলগ্ন সড়ক, সোই বুয়াখাও, ওয়াকিং স্ট্রিট, সুখুমভিট রোড, পাতায়া সাউথ রোড, পাতায়া সেন্ট্রাল রোড, বিচ রোড, সোই ওয়াট বুন সামফান এবং খাও নই–খাও তালো এলাকার বিভিন্ন অংশ। কোথাও পানি প্রায় ৫০ সেন্টিমিটার হলেও জলাবদ্ধতাপ্রবণ কিছু এলাকায় তা ১ মিটার পর্যন্ত ওঠে।

এতে ছোট গাড়ি ও মোটরসাইকেল চলাচল ব্যাহত হয়। পানির গভীরতায় অনেক যানবাহনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণে মাঠে নামে স্থানীয় কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ সড়কে যানবাহন প্রবেশ ঠেকানোর পাশাপাশি পানি নিষ্কাশনের কাজও চালানো হয়।

এদিকে ভারী বৃষ্টির মধ্যে পাতায়ার আশপাশের এলাকায় একটি দুর্ঘটনায় এক বিদেশি নাগরিক পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে নং প্রু এলাকার একটি খালের কাছে এ ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এর আগে ২৩ সেপ্টেম্বর দুপুরেও পাতায়ার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। কয়েকটি সড়কে পানি বেড়ে যাওয়ায় যান চলাচল সীমিত করা হয় এবং উদ্ধারকারী ও ট্রাফিক কর্মকর্তারা মাঠে কাজ করেন। থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে পাতায়া ও চনবুরি অঞ্চলের নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT