রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন
যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদ (১৯) গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার রাতে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান।

গ্রেপ্তার অমিমুল হাসান সাদ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে ওই কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, সাদ তাকে ফুসলিয়ে নিজের বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
র‌্যাবের তথ্য অনুযায়ী, কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়া হয় এবং ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার কয়েকটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
অভিযোগ রয়েছে, নির্যাতনের পর কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় আসামি।
পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অমিমুল হাসান সাদকে প্রধান আসামি করে মামলা করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT