নিজস্ব প্রতিবেদক
নবজাতক, শিশু ও কিশোরদের বিভিন্ন জন্মগত ত্রুটি, সার্জিক্যাল জটিলতা এবং প্রস্রাবসংক্রান্ত সমস্যার চিকিৎসায় কাজ করছেন ডা. জি. এম. মোর্শেদ। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। শিশুদের আধুনিক সার্জারি, পেডিয়াট্রিক ইউরোলজি এবং ল্যাপারোস্কোপির মতো কম ইনভেসিভ চিকিৎসাপদ্ধতিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।ডা. জি. এম. মোর্শেদ মাওলানা ভাসানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পেডিয়াট্রিক সার্জারিতে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। ২০২১ সালের ডিসেম্বর থেকে তিনি শিশুদের বিভিন্ন সার্জিক্যাল ও ইউরোলজিক্যাল সমস্যার চিকিৎসাসেবায় যুক্ত রয়েছেন।
শিশুদের হার্নিয়া, হাইড্রোসিল, অণ্ডকোষ না নামা, অ্যাপেন্ডিসাইটিস, পায়ুপথের জন্মগত ত্রুটি, পেটের টিউমার ও সিস্ট, টেস্টিকুলার টর্শনসহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসা ও ব্যবস্থাপনায় তিনি সেবা দিয়ে থাকেন। এ ছাড়া নবজাতকের জন্মগত ত্রুটি এবং জরুরি সার্জারির ক্ষেত্রেও কাজ করেন তিনি।
শিশুদের প্রস্রাবসংক্রান্ত সমস্যার মধ্যে হাইপোস্পাডিয়াস, হাইড্রোনেফ্রোসিস, ভেসিকোইউরেটেরিক রিফ্লাক্স (ভিইউআর), পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ (পিইউভি), প্রস্রাব আটকে যাওয়া এবং বারবার মূত্রনালির সংক্রমণের মতো সমস্যার চিকিৎসা ও ব্যবস্থাপনায়ও তাঁর অভিজ্ঞতা রয়েছে।
আধুনিক চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে শিশুদের ল্যাপারোস্কোপি, সিস্টোস্কোপি এবং বিভিন্ন পেডিয়াট্রিক ইউরোলজিক্যাল প্রক্রিয়ায় তিনি কাজ করেন। এসব পদ্ধতি রোগীর অবস্থা ও চিকিৎসার প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা ও মেডিকেল শিক্ষায়ও যুক্ত রয়েছেন ডা. মোর্শেদ। বিশেষ করে নবজাতকের জন্মগত ত্রুটি ওমফালোসিলের অস্ত্রোপচার ছাড়াই ব্যবস্থাপনা (Non-operative Management) বিষয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বলে তাঁর দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্মগত ত্রুটি কিংবা সার্জিক্যাল সমস্যার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার পরিকল্পনা করা সহজ হয় এবং জটিলতা কমানোর সুযোগ তৈরি হয়।
চেম্বার ও অ্যাপয়েন্টমেন্ট
ডা. জি. এম. মোর্শেদের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর-১১-এ শনিবার, সোমবার ও বুধবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এবং স্কয়ার হাসপাতাল, উত্তরায় রবিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখেন তিনি।
অ্যাপয়েন্টমেন্টের জন্য স্কয়ার হাসপাতালের হটলাইন ১০৬১৬ নম্বরে যোগাযোগ করা যাবে। হোয়াটসঅ্যাপ ও টেলিমেডিসিনের জন্য দেওয়া নম্বর ০১৮১৯১৫৬৮৯৯।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ও চিকিৎসকের বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্কয়ার হাসপাতালের ওয়েবসাইটে: https://www.squarehospital.com/doctors/284