মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত বন্ধুত্বের টানে রাজধানীতে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’-এর পুনর্মিলনী রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?

বিনোদন ডেস্ক | নিউজ-৩৬

বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নানা ভূমিকায় কাজ করছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুতে ছিলেন নৃত্যপরিচালক—হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফার থেকে পরিচালক, আর এখন সফল ইউটিউবার।

 এ পর্যন্ত ফারাহ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রথম দুটি ছিল ব্যবসাসফল, কিন্তু পরের দুটি—‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’—বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এতে প্রযোজকদের বড় আর্থিক ক্ষতি হয়।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, একসময় সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না, হাতে কাজও ছিল না। তখনই মাথায় আসে ইউটিউব চ্যানেল খোলার চিন্তা।
বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেন ‘ভ্লগিং’। তাঁর কনটেন্টে রান্না, হাস্যরসাত্মক আলাপচারিতা এবং তারকাদের বাড়ির দৃশ্য দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

ফারাহ খান জানান, “৩০০ কোটির সিনেমা বানিয়ে যত আয় করেছি, ইউটিউব থেকে তার চেয়েও বেশি আয় করি।”
যদিও সুনির্দিষ্ট অঙ্ক জানাননি, জানা গেছে—ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে তাঁর পারিশ্রমিক দাঁড়ায় ৫০ লাখ থেকে ২ কোটি টাকার মধ্যে।

আইভিএফ পদ্ধতিতে তিন সন্তানের মা ফারাহ—দিব্যা, অন্যা ও সিজার।
তিনি বলেন, “আমার ছেলে-মেয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ওদের পড়াশোনার বিশাল খরচ আছে, তাই ইউটিউব কাজ শুরু করি।”

নিজের জীবনের দর্শন সম্পর্কে ফারাহ বলেন,আপনার জীবন অন্য কারও চারপাশে আবর্তিত হতে পারে না। আমি মনে করি, খুশি ও ভালো থাকা ভেতর থেকেই আসা উচিত। কাজ আমাকে আনন্দ দেয়, ভালো রাখে। আর ভালো লাগলে আমি ৮০ বছর পর্যন্তও কাজ করতে পারব।”

সূত্র: আনন্দবাজার ও আজকাল





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT