শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী
নড়াগাতীতে বিএনপি নেতার প্রচার গেট ভাঙচুর, থানায় জিডি

নড়াগাতীতে বিএনপি নেতার প্রচার গেট ভাঙচুর, থানায় জিডি

বিশেষ প্রতিবেদক, চৌধুরী জুয়েল রানা :
নড়াইলের নড়াগাতী বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক বি. এম. নাগির হোসেনের নির্বাচনী প্রচার গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী লস্কার ফিরোজ আহম্মদ শনিবার সকালে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে মুকুলের দোকানের সামনে স্থাপিত প্রচার গেটটি ভেঙে ফেলে। গেটটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।

লস্কার ফিরোজ আহম্মদ বলেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাঙচুর। নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্যই এমন কাজ করা হয়েছে।”

নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সুগবিন্দ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, “নির্বাচনকে ঘিরে বিরোধী দলের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT