সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন শতভাগ জিপিএ-৫ নিয়ে অভিযোগ, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রূপগঞ্জে জরিমানার পরও বন্ধ হচ্ছে না বিক্রমপুর স্টিলের কালো ধোঁয়া জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব
রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি

রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু মোহাম্মদ মাসুম উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
<span;>উঠান বৈঠকে স্থানীয় ভোটাররা যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা, সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আবু মোহাম্মদ মাসুম স্থানীয়দের বক্তব্য শুনে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মাধ্যমে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন নয়, একটি সুন্দর ইউনিয়ন গঠনে সামাজিক ও মানবিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অসহায়, দরিদ্র, বিধবা, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান মাসুম। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
আবু মোহাম্মদ মাসুম বলেন, “চেয়ারম্যানের দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি জনগণের সেবা করার সুযোগ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
উঠান বৈঠকে স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের কাছে নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরার সুযোগ গুরুত্বপূর্ণ। তারা আশা করেন, নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রতন, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিবলী আক্তার, যুবদল নেতা হাফিজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রাসেল রাজা, আবুল ওহাব, শিমুল, ছাত্রদল নেতা আশিকুল ইসলাম বাবু, আবু সুফিয়ানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।@#@





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT