বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার মর্তুজাবাদ কামিল মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শিশুদের জটিল সার্জিক্যাল ও ইউরোলজিক্যাল সমস্যায় চিকিৎসা দিচ্ছেন ডা. জি. এম. মোর্শেদ রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ৩৫ বছর পত্রিকা বিক্রি করে মোস্তফার আক্ষেপ ‘আর পারা যাচ্ছে না’ সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত বন্ধুত্বের টানে রাজধানীতে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’-এর পুনর্মিলনী রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক
রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

রূপগঞ্জে রাতভর মহাসড়ক পরিচ্ছন্নতা অভিযান, ছাত্রদল নেতার সঙ্গে ৫০ কর্মী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা।
স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের বিভিন্ন অংশে এবং ভুলতা ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতিতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গভীর রাতে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু।
জাহিদুল ইসলাম বাবু বলেন, রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়ার নির্দেশনায় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুধু ভুলতা ইউনিয়ন নয়, রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও ময়লা-আবর্জনা থাকলে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT