সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি
রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি

রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছাল, নতুন তারিখ ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী মেলাটি ১ জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও এখন তা অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি (শনিবার)।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপপরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এ সময় দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।
ইপিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় কর্মসূচি ও রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রদর্শনীর একটি। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এই মেলা শিল্প, বাণিজ্য ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মেলা ঘিরে ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে আগ্রহের কমতি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT