শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
ফ্লোরিডার ব্যস্ত হাইওয়েতে ছোট বিমান বিধ্বস্ত, অল্পেতে রক্ষা গাড়িচালক নারী

ফ্লোরিডার ব্যস্ত হাইওয়েতে ছোট বিমান বিধ্বস্ত, অল্পেতে রক্ষা গাড়িচালক নারী

নিজস্ব প্রতিবেদকঃ

ফ্লোরিডার এক ব্যস্ত হাইওয়েতে ঘটে গেলো হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর দুর্ঘটনা। চলন্ত গাড়ির ওপর আকাশ থেকে ধেয়ে এলো একটি ছোট বিমান—আর সেই ভয়াবহ মুহূর্তটি ধরা পড়ে একটি ড্যাশক্যামে। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মাঝ-আকাশে বিমানটির ইঞ্জিন হঠাৎ শক্তি হারিয়ে ফেলে। পাইলট জরুরি অবতরণের চেষ্টা চালালেও শেষ মুহূর্তে ভারসাম্য রাখতে ব্যর্থ হন। ফলে বিমানটি সরাসরি এসে পড়ে একটি চলন্ত গাড়ির ওপর। এ দৃশ্য দেখে আশপাশের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে এক নারীকে চিৎকার করতে শোনা যায়, “ওহ মাই গুডনেস!”

বিমানটি যে গাড়ির ওপর পড়ে, সেটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সি এক নারী। হাইওয়ে ধরে স্বাভাবিকভাবে গাড়ি চালানোর সময় এমন দুঃস্বপ্নের ঘটনা তার জীবনে ঘটবে—তা তিনি কখনো ভাবেননি। ভয়াবহ ধাক্কা সত্ত্বেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

দুর্ঘটনার পর মিনিটের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়। আগুন ও কালো ধোঁয়ায় হাইওয়ের বড় অংশ ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে ও ধ্বংসস্তূপ সরাতে সময় লাগে বেশ কিছুটা।

পাইলট ও বিমানে থাকা অন্য যাত্রীর অবস্থা এখনো নিশ্চিত নয়।

ইঞ্জিনের হঠাৎ বিকল হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, ছোট বিমানে ইঞ্জিন সমস্যা দেখা দিলে সাধারণত খোলা জায়গায় জরুরি অবতরণই সবচেয়ে নিরাপদ। তবে ব্যস্ত হাইওয়েতে অবতরণের চেষ্টা ভয়াবহ ঝুঁকি তৈরি করে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়।সূত্র: দ্য ওয়াল নিউজ

*News36hd#





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT