মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন আশ্লেষা–সন্দীপ

২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন আশ্লেষা–সন্দীপ

বিনোদন ডেস্কঃ

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা দীর্ঘ ২৩ বছরের লিভ-ইন সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাদামাটা আয়োজনেই সাতপাকে বাঁধা পড়েন তারা।

সোমবার (২৪ নভেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে সন্দীপ লিখেছেন, “মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে আমরা নতুন এক অধ্যায় শুরু করলাম। ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেছি। সবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।”

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সন্দীপ জানান, গত এপ্রিলে বৃন্দাবন সফর তাদের জীবনে বিশেষ এক অনুভূতি জাগায়। রাধা–কৃষ্ণের মন্দিরে গভীর সংযোগ অনুভব করেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। “বাবা–মা সবচেয়ে খুশি। তারা বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। সবকিছুই সরল রাখতে চেয়েছি,” বলেন সন্দীপ।

বিয়ের পর উচ্ছ্বসিত আশ্লেষা বলেন, “আমি ভীষণ আনন্দিত। আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বৃন্দাবন ছিল আদর্শ জায়গা—সেখানে গিয়েই আমরা বিশেষ টান অনুভব করেছিলাম। সিদ্ধান্তটা খুব স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, তাই পরিবার ছাড়া কাউকে জানাইনি।”

দীর্ঘ লিভ-ইনের পর বিয়ে নিয়ে সন্দীপ বলেন, “অনেক দিন ধরে একসঙ্গে থাকার পরও কেন বিয়ে করছি না—এ প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ছিলাম। আমার তো মনে হতো আমরা অনেক আগেই বিবাহিত!” তার ভাষায়, “বিয়ের পর আলাদা কিছু মনে হচ্ছে না। এটা এমনই একটি পদক্ষেপ, যা একদিন না একদিন করতেই হতো। ভালোবাসা ও আশীর্বাদে আমরা সত্যিই আপ্লুত।”

২০০২ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কভি বহু থি’-এর সেটে প্রথম দেখা হয়েছিল আশ্লেষা ও সন্দীপের। সেখান থেকেই শুরু প্রেম, দুই দশক পর সেই সম্পর্ক এখন পরিণত হলো দাম্পত্যে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT