শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
২৬০০ প্রতিষ্ঠানের এমপিও প্রক্রিয়া চূড়ান্তের পথে

২৬০০ প্রতিষ্ঠানের এমপিও প্রক্রিয়া চূড়ান্তের পথে

নিজস্ব প্রতিবেদকঃ

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, সারাদেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে দুই হাজার ৬০০–এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবির প্রতি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তার দপ্তরে- দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এর আগে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে তার সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাসদের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির অধ্যাপক ওমর ফারুক, খেলাফত মজলিসের মাওলানা ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বৈঠকে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির নীতিমালা, বাস্তবায়ন কৌশল ও সরকারের চলমান কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় গেলে এমপিও প্রক্রিয়া অব্যাহত রাখা এবং শিক্ষকদের মান-মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়, তাহলে আন্দোলনরত শিক্ষকরা আশ্বস্ত হবেন যে জাতীয় পর্যায়ে এ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, চলতি অর্থবছরে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে ৫০ কোটি টাকা অন্যান্য খাতে ব্যয় হয়েছে। তবে যেসব যোগ্য প্রতিষ্ঠান একাধিকবার বাদ পড়েছে, তাদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এমপিওভুক্তির পরিকল্পনা থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “ঢালাওভাবে নয়, দেশের দক্ষ মানবসম্পদ তৈরির স্বার্থে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোও এ খাতে বিশেষ মনোযোগ দেবে বলে আমরা আশা করি।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT