শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পুরান ঢাকায় বিজয়া দশমী: আনন্দের মাঝে বিষাদের সুর মর্তুজাবাদ কামিল মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শিশুদের জটিল সার্জিক্যাল ও ইউরোলজিক্যাল সমস্যায় চিকিৎসা দিচ্ছেন ডা. জি. এম. মোর্শেদ রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ৩৫ বছর পত্রিকা বিক্রি করে মোস্তফার আক্ষেপ ‘আর পারা যাচ্ছে না’ সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত বন্ধুত্বের টানে রাজধানীতে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’-এর পুনর্মিলনী রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
আড়াইহাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা: বিএনপি সমর্থকদের সাতজন আহত

আড়াইহাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা: বিএনপি সমর্থকদের সাতজন আহত


নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে “জয় বাংলা” স্লোগান দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন—মো. গিয়াসউদ্দিন (৪২), হাবিবুল্লাহ মিয়া (৫৫), মো. পিয়ারিম (৪০), আসমা বেগম (৫০), মো. মোবারক (২২), মো. ইব্রাহিম (২৩) ও মো. কামাল হোসেন (৩৪)।

খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, হামলার শিকার সবাই বিএনপি সমর্থক। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। এতে অন্তত ১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি বলেন, “শাহ আলমের লোকজন টার্গেট করে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ভোরের দিকে বাসায় ফেরার পরপরই তারা এ হামলা চালায়। মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।”

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ আলম ও বিএনপি নেতা জাকারিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। এর আগেও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শাহ আলমের নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

রাত পৌনে আটটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছেন ওসি। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

অন্যদিকে অভিযুক্ত শাহ আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT