শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
নারী ক্রিকেটার জাহানারার অভিযোগ: সাবেক নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানি

নারী ক্রিকেটার জাহানারার অভিযোগ: সাবেক নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন পেসার জাহানারা আলম। তিনি দাবি করেছেন, মঞ্জুরুল তার পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দিয়েছেন এবং হ্যান্ডশেকের পরিবর্তে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,
“উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, ‘তর পিরিয়ড কতদিন চলেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও দেখতে হবে। ডাকলে চলে আসিস।’”

আরও একটি অভিযোগে তিনি জানিয়েছেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”

জাহানারা অভিযোগ করেন, বারবার বিসিবি’কে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাননি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইঙ্গের হেড নাদেল স্যারের সঙ্গে কথাও বলেছি। কিছুদিন ঠিক হতো, পরে আবার আগের মতোই হয়ে যেত।” এখন তিনি বোর্ডের কাছে নয়, আল্লাহর কাছে বিচার চেয়েছেন।

এই বিষয়ে মঞ্জুরুল ইসলাম সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাও অমীমাংসিত রয়ে গেছে। মঞ্জুরুলকে ২০২০ সালের অক্টোবর মাসে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক এবং পরে টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া তিনি বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নারী ক্রিকেটারদের নিরাপত্তা এবং যৌন হয়রানি রোধের জন্য বিসিবিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।#news36hd#viral#





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT