শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন তৃতীয় কক্সবাজার ম্যারাথন

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন তৃতীয় কক্সবাজার ম্যারাথন

নিউজ প্রতিবেদন:
কক্সবাজার, শনিবার (১ নভেম্বর ২০২৫):
প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫।

ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় লাবণী বীচ পয়েন্ট থেকে ম্যারাথনের উদ্বোধন হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান”।

ইভেন্টে চারটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়— ৪২.২ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি (মিড রান) ও ২.৫ কিমি (কিডস রান)।

ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন রহিম উদ্দিন। হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে মামুন এবং নারী বিভাগে আফরোজা আক্তার রিক্তা প্রথম স্থান অধিকার করেন।

১০ কিমি (মিড রান)-এ পুরুষ বিভাগে জাকির হোসেন ও নারী বিভাগে বিপাশা জয়ী হন। কিডস রানে ছেলে শিশুদের মধ্যে সাফিন ওমায়ির প্রথম এবং মেয়ে শিশুদের মধ্যে ওয়াসিনা বিনতে আমিদ দ্বিতীয় হন।

রেস ডিরেক্টর এস এম সাদেক বলেন, “চ্যালেঞ্জের মধ্যেও আমরা আয়োজন সম্পন্ন করেছি। আমাদের লক্ষ্য কক্সবাজারের তরুণদের ফিটনেস ও ওয়েলনেস সচেতনতা বৃদ্ধি এবং কক্সবাজারকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা।”

লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। তরুণ সমাজকে এটি অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, “তরুণদের নিজস্ব উদ্যোগে এমন আয়োজন সত্যিই গর্বের। পর্যটন শিল্পের প্রসারে এটি বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপাসহ অনেকে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT