শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২
কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁওয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নোয়াগাঁও প্রিমিয়ার লীগ সিজন- ৫  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট।

খেলাকে কেন্দ্র করে নোয়াগাঁওসহ আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শওকত ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল ইসলাম খান বলেন, “নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর নির্দেশনায় তরুণ সমাজকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তরুণদের মাঠমুখী করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।”
তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধক শওকত ওসমান বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।”

কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের হাতে খেলাধুলার সুযোগ তুলে দিতে পারলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
আয়োজকরা জানান, নোয়াগাঁওয়ের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য দুর্দান্ত লড়াই করেন। মাঠে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।@#@News36hd#





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT