শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
ডাবের পানি স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রাকৃতিক বন্ধুঃ ১০ উপকারী দিক

ডাবের পানি স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রাকৃতিক বন্ধুঃ ১০ উপকারী দিক

ফিচার নিউজ:

মধ্য জ্যৈষ্ঠের গরম, রোদের ঝলকানি আর শহরের ব্যস্ত পথে হাঁসফাঁস অবস্থা—সবই শরীরের জন্য চ্যালেঞ্জ। ঘামের সঙ্গে বেরিয়ে যায় প্রয়োজনীয় পানি, ফলে শরীর নিস্তেজ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে স্বস্তি এবং স্বাস্থ্য রক্ষায় ডাবের পানি এখনো সবার প্রথম পছন্দ।

শুধু তৃষ্ণা মেটানো নয়, ডাবের পানিতে আছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রাকৃতিক মিনারেল। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরকে সতেজ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড় ও ত্বককে সুস্থ রাখে। গরমে এক কাপ ডাবের পানি শরীরকে দেয় জরুরি পানি এবং শক্তি।

ত্বকের যত্নেও ডাবের পানির জুড়ি মেলা ভার। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ইনফেকশন কমায় এবং ত্বককে তরতাজা রাখে। অ্যাকনের সমস্যা থাকলেও এটি খুব উপকারী। শ্বাসনালীর স্বাস্থ্য, হজমশক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য রোধ—সবকিছুতে কাজ করে ডাবের পানি। পাশাপাশি, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং ওজন ঠিক রাখতে সাহায্য করে।

ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এতে থাকা কার্বোহাইড্রেট ও মিনারেল শরীরকে শীতল ও আর্দ্র রাখে। বিশেষজ্ঞরা মনে করান, ডাবের পানি শুধু পানির বিকল্প নয়, এটি শরীর ও ত্বককে সতেজ রাখার প্রাকৃতিক উপায়।

গরমে শহরের রাস্তায় হাঁটাচলার সময় কিংবা অফিস-ফেরতের পথে একটি ঠাণ্ডা ডাবের পানি স্বস্তি দেয়, শক্তি জোগায় এবং শরীরকে সতেজ রাখে। স্বাস্থ্য সচেতনরা বলছেন, এটি এখন শুধুই পানীয় নয়, বরং শরীর ও মনের প্রাকৃতিক বন্ধু।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT