শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
স্বেচ্ছায় সাদা পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

স্বেচ্ছায় সাদা পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

প্রতিবেদক,সিলেট :

জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ব্যবসায়ীরা ফেরত দিয়েছেন। এ ছাড়া সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার দুটি ক্রাসার মিল থেকে ৬০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ মিলে মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ সারমিন জানান, শনিবার গভীর রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ধোপাগুলসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধোপাগুলের একটি ক্রাসার মিল থেকে ৫০ হাজার ও আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। এ ছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথর জব্দ করা হয়। ট্রাকের পাথর এখনো পরিমাপ হয়নি। তবে শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ১০০টি ট্রাকযোগে ৫০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি ১০ হাজার ঘনফুট পাথরও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। রাতের মধ্যেই এ পাথর প্রতিস্থাপন সম্পন্ন হবে।

এদিকে, শনিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (আজ) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার কঠোর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরে স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু হয়। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। সেখান থেকে নৌকায় করে সাদাপাথর পর্যটন কেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে নিয়ে পাথর প্রতিস্থাপন করছেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় ফেলে এসেছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জ থেকে ২০ ট্রাক ও সিলেট সদর থেকে ৮ ট্রাক পাথর সাদাপাথর এলাকায় পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, মঙ্গলবার থেকে সিলেটজুুড়ে চিরুণী অভিযান শুরু হবে। পাথর লুটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে যার কাছে লুটকৃত পাথর পাওয়া যাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT