সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
শিক্ষক আন্দোলন তীব্র: পদযাত্রা স্থগিত, আমরণ অনশন শুরু

শিক্ষক আন্দোলন তীব্র: পদযাত্রা স্থগিত, আমরণ অনশন শুরু

স্টাফ রিপোর্টারঃ

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ঘোষিত পদযাত্রা ‘সুযোগ সন্ধানীদের’ বিশৃঙ্খলার আশঙ্কায় স্থগিত করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা আজকের পদযাত্রা স্থগিত করেছি, কিন্তু আন্দোলন থামবে না। শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও আমরা প্রস্তুত।”

শিক্ষকরা শুক্রবার দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করবেন। একই সঙ্গে ‘অব্যাহত কর্মবিরতি’ ঘোষণা করেছেন, যার ফলে সকল শ্রেণিক্রম কার্যক্রম স্থগিত থাকবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সচিবালয়ে বৈঠকের কারণে তা বিলম্বিত হয়। এর আগে বুধবার শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা প্রায় তিন ঘণ্টা অবস্থান ও শাহবাগ মোড় অবরুদ্ধ রাখেন।

শিক্ষক-কর্মচারীদের দাবিসমূহ:মূল বেতনের ২০% বাড়িভাতা প্রদান,চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা বৃদ্ধি,উৎসব ভাতা ৫০% থেকে ৭৫% বৃদ্ধি।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা রোববার থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলন এখনও শক্তিশালী এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT