শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট

শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পূর্বাচল জলসিঁড়িতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে ২৪টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত ফারহানা ইসলাম।
ট্যালেন্ট হান্টে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে। কেউ গানে, কেউ নৃত্যে, কেউ কবিতা ও আবৃত্তিতে, আবার কেউ অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বাড়ানো এবং সৃজনশীল মননকে বিকশিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ট্যালেন্ট হান্ট শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের একটি অনন্য মঞ্চ।
পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান বলেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি লেখাপড়ার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ট্যালেন্ট হান্ট-২০২৬-এর বর্ণিল আয়োজন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT