শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রূপগঞ্জে এসএসসির ফলাফলে পাসের হার ৭৭.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪৫

রূপগঞ্জে এসএসসির ফলাফলে পাসের হার ৭৭.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪৫

রূপগঞ্জ প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাসের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ। উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৫ জন শিক্ষার্থী।
সোমবার  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফলে রূপগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবচেয়ে ভালো সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৩১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৯৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে।এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

লিটল অ্যাঞ্জেলস সেমিনারি থেকেও অংশ নেওয়া ২২ জনের সবাই উত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত তালিকা অনুযায়ী, রূপগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে পাসের হারে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার তুলনামূলক কম হওয়ায় ফলাফল নিয়ে প্রতিষ্ঠানভিত্তিক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
ফল প্রকাশের পর ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ ও একে অপরকে অভিনন্দন জানান শিক্ষার্থীরা।
এদিকে, জেলা পর্যায়ের প্রকাশিত তথ্যেও রূপগঞ্জ এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিসের হিসাবে পরীক্ষার্থী ও জিপিএ-৫-এর সংখ্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিষ্ঠানভিত্তিক তালিকার তুলনায় সামান্য ভিন্ন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT