রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)-এর নতুন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।
বুধবার দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইলে এমপি দিপু ভূইয়ার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মোফাজ্জল হোসেন স্বপন ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে রূপগঞ্জের দুগ্ধ খামারিদের বিভিন্ন সমস্যা, তাদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় দুগ্ধ শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। নতুন ব্যবস্থাপনা কমিটির সাফল্য কামনা করে সংসদ সদস্য দিপু ভূইয়া রূপগঞ্জের খামারিদের স্বার্থ রক্ষা ও দুগ্ধ শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাবো পৌর বিএনপির আহবায়ক আফজাল কবির, বিএনপি নেতা মনির হোসেন ও মনিরুল ইসলাম সবুজ, যুবদল নেতা কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।