শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের

সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের

 

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের
সাভারে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় জনস্বার্থে তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি এবং দাপ্তরিক আচরণে অনিয়মের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জমা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা ও শারীরিক হেনস্তার অভিযোগও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বিভাগীয় মামলার আওতায় তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT