মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মুড সুইং নিয়ে বদলে গেছে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার
সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের

সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের

 

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের
সাভারে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় জনস্বার্থে তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি এবং দাপ্তরিক আচরণে অনিয়মের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে জমা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা ও শারীরিক হেনস্তার অভিযোগও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বিভাগীয় মামলার আওতায় তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT