শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪

রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪

 

রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগ তুলে তিন নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রূপগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় ব্যবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন তাদের আটক করে দড়ি দিয়ে গাছে বেঁধে মারধর করে। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয় এবং শ্লীলতাহানির অভিযোগও উঠে।
ভুক্তভোগীরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর এলাকার সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার ইতি আক্তার (২৮) এবং বালিয়াপাড়া এলাকার শারমিন আক্তার (৩০)। বর্তমানে তারা রূপগঞ্জের হোড়গাঁও এলাকায় বসবাস করছিলেন।
ভুক্তভোগী ইতি আক্তার জানান, তারা কাজের সন্ধানে রূপগঞ্জে এসেছেন এবং একটি পোশাক কারখানায় ঈদের পর যোগদানের কথা রয়েছে। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ এনে নির্যাতন করা হয়। ৭/৮ জনের একটি দল লাঠি ও লোহার পাইপ দিয়ে মারধর করে, টানাহেঁচড়া করে এবং পরনের কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্যদিকে সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীর বিরুদ্ধে চুরির অভিযোগে পৃথক মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। চুল কাটার ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়াকে এবং চুরির মামলায় অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT