শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ

নির্বাচনী ভলান্টিয়ারদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন ভলান্টিয়ার দায়িত্ব পালনের জন্য নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাঝে ‘স্বপ্নের রূপগঞ্জ’ টি-শার্ট বিতরণ করা হয়েছে।
এ সময় বিএনপির মূলদল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের জন্য এই টি-শার্ট উপহার দেওয়া হয় বিএনপির নেতা রাসেল ভূঁইয়ার পক্ষ থেকে।

রাসেল ভূইয়া বলেন, নির্বাচনের দিন সুশৃঙ্খলভাবে ভলান্টিয়ার কার্যক্রম পরিচালনা এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টি-শার্ট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের সহায়তা, কেন্দ্র ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভলান্টিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কর্মীদের মনোবল বাড়াবে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
স্থানীয় নেতারা জানান, নির্বাচনকে ঘিরে রূপগঞ্জে দলীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। ভলান্টিয়ারদের প্রস্তুতি ও সমন্বয়ের মাধ্যমে ভোটের দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT