শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর

হুইলচেয়ার পেয়ে নতুন জীবন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
দীর্ঘদিন ধরে একটি হুইলচেয়ারের অভাবে স্বাভাবিক চলাফেরা থেকে বঞ্চিত ছিল রূপগঞ্জের এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। নিত্যদিনের জীবন কেটেছে অসহায়তা, সীমাবদ্ধতা ও কষ্টের মধ্য দিয়ে।
শিশুটির এই মানবিক কষ্টের গল্প পৌঁছে যায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক উদ্যোগ নেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম। মানবিক দায়িত্ববোধ ও সহানুভূতির অংশ হিসেবে তিনি শিশুটির হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।
হুইলচেয়ার পেয়ে শিশুটির মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

 

পরিবারের সদস্যরাও ইউএনওর এই সহযোগিতাযকে  ধন্যবাদ  জানিয়ে  বলেন, একটি হুইলচেয়ারই আমাদের বাচ্চাটার  জীবনযাত্রায় বড় পরিবর্তন এনে দেবে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হবে।

এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT