শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১

জামালপুর প্রতিনিধি,রোকনুজ্জামানঃ
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি-২) এর বিশেষ অভিযানে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. পলাশ মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় অভিযান চালিয়ে খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক পলাশ মিয়া একই এলাকার বাসিন্দা।
পরে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুরো কার্যক্রমটি জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক–এর নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় এই কার্যক্রম আরও জোরদার করা হবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT