শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
বাল পুরস্কার পেলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

বাল পুরস্কার পেলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের ক্রিকেটে আলোচিত বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছেন। মাত্র ১৪ বছর বয়সেই ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শিশুদের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক এই সম্মান অর্জন করলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বৈভব। অনুষ্ঠানের পর অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই সাক্ষাতের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
রাষ্ট্রীয় এই সম্মাননা গ্রহণের কারণে বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পারেননি বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী। তার শৈশবের কোচ মানিশ ওঝা জানান, অনুষ্ঠান শেষে তিনি আর বিহার দলের সঙ্গে যোগ দেবেন না। বরং আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় যুব দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন এই তরুণ ক্রিকেটার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের সাহসিকতা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
অল্প বয়সেই জাতীয় ক্রিকেটে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে বৈভব সূর্যবংশী এখন ভারতের ভবিষ্যৎ ক্রিকেট তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন। এই রাষ্ট্রীয় স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT