শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “দলের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।”

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি, দলীয় কৌশল এবং আন্দোলন কর্মসূচি নিয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে দলীয়ভাবে একটি কর্মসূচিও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দায়িত্বশীল নেতারা।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT