শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু, আজ ‘ই’ ইউনিটের পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু, আজ ‘ই’ ইউনিটের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। এদিন চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে মোট পরীক্ষার্থী রয়েছেন ১ হাজার ২৫১ জন। পরীক্ষায় ৪৫ নম্বরের ব্যবহারিক অংশ এবং ২৭ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা মোট দেড় ঘণ্টা সময় পাবেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, “এবার ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৫১ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে না।”

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। আবেদন পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়ে ৭২ হাজার ৪৬৩টি। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭৯ হাজার ৭৯৬ জন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন জমা পড়ে ২০ হাজার ৬৮৪টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ৮২০টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে আবেদন করেন ১ হাজার ২৫১ জন ভর্তিচ্ছু।

সব মিলিয়ে এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজারের বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, সুশৃঙ্খল পরিবেশে ও নির্ধারিত সূচি অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

#NEWS36HD#





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT