বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
রূপগঞ্জে ডায়াবেটিক পার্কের আধুনিক রূপ- শিশু-বান্ধব বিনোদনকেন্দ্র গড়তে উদ্যোগ প্রশাসনের

রূপগঞ্জে ডায়াবেটিক পার্কের আধুনিক রূপ- শিশু-বান্ধব বিনোদনকেন্দ্র গড়তে উদ্যোগ প্রশাসনের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মানুষের সুস্থতা, মানসিক প্রশান্তি ও নিরাপদ বিনোদনের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন পরিবেশ ও উন্মুক্ত পরিসর। সেই লক্ষ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আধুনিকভাবে পুনর্গঠন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে উপজেলা সংলগ্ন ‘ডায়াবেটিক পার্ক’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-এর উদ্যোগে পার্কটিকে নতুনভাবে সাজানো হয়েছে শিশু-কিশোরদের খেলাধুলা, পরিবারগুলোর অবসর সময় কাটানো এবং সব বয়সী মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে। পার্কের ভেতরে স্থাপন করা হয়েছে বিভিন্ন মানসম্মত খেলার সামগ্রী, হাঁটার পথ, বসার স্থান ও সবুজ পরিবেশ।

এ সময় মো. সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নাগরিকদের জন্য এমন আরও নিরাপদ হাঁটার স্থান ও বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

তিনি আরও বলেন, শিশুদের আনন্দ, বিকাশ এবং সুস্থ মানসিক গঠনে উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক অপরিহার্য। তাই ধাপে ধাপে উপজেলা জুড়ে আধুনিক, পরিচ্ছন্ন ও সবার জন্য উন্মুক্ত বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। একটি সুস্থ, সুন্দর ও শিশু-বান্ধব রূপগঞ্জ গড়তে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT