বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
বাংলাদেশ জাতীয়তাবাদী এলজিইডি প্রধান শাখার নবনির্বাচিত কর্মজীবী দলকে অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী এলজিইডি প্রধান শাখার নবনির্বাচিত কর্মজীবী দলকে অভিনন্দন

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, এলজিইডি প্রধান শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ-অর-রশিদ খানসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মোঃ সবুজ-অর-রশিদ খানের প্রজ্ঞা, নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ সংগঠনের অগ্রযাত্রায় নতুন গতি যোগ করবে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিবেদন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে উপনীত করেছে—যা পুরো সংগঠনের জন্য গর্বের বিষয়।

তারা আরও বলেন, তাঁর সৃজনশীলতা, কর্মদক্ষতা ও নেতৃত্বগুণে এলজিইডি জুড়ে নতুন আশার সঞ্চার হবে। কর্মজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপকৃত হবেন এবং তাঁর দক্ষতা সবাইকে অনুপ্রাণিত করবে। নতুন দায়িত্ব পালনে তাঁর প্রতিটি উদ্যোগ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, সবুজ-অর-রশিদ খানের নেতৃত্বে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সকলের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের যে অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, তা সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT