শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান।

সভায় বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস, মনিরা আক্তার, সেলিনা আক্তার, আজশুদা আক্তার, সজীব মীর ও মহাদেব বাবুসহ অনেকে।

বক্তারা জানান, স্বাস্থ্য সহকারীদের জন্য ১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান যুক্ত করা এবং নিয়োগবিধি সংশোধন জরুরি হয়ে উঠেছে। পাশাপাশি ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হলে সারাদেশের স্বাস্থ্য সহকারীদের নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT