বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
রায়েরবাজারে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু

রায়েরবাজারে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই আন্দোলনে নিহত ১১৪ অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্তে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার সকাল সারে ৯ টা থেকে। আদালতের নির্দেশ অনুযায়ী সিআইডি পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে উত্তোলন শুরু হবে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে মরদেহগুলো যথাযোগ্য মর্যাদায় পুনরায় দাফন করা হবে।

সকাল সাড়ে ৯টায় সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ নৃবিজ্ঞানীদের একটি টিম উপস্থিত থাকবে। কবরস্থানে অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম ও তাবু স্থাপন করেছে।

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত এসব অজ্ঞাত ব্যক্তিকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।

পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরবর্তীতে মরদেহ যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT