শনিবার, ০৬ Jun ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
জামালপুরে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জামালপুরে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

 

রোকনুজ্জামান রোকন,জামালপুর ঃ

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কুলকান্দি খানাবাড়ি বিএনপির দলীয় কার্যালয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

এসময় কুলকান্দি জিগাতলা ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন ও সহ-সভাপতি সোনাহার খন্দকারসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। পরে ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেয় স্থানীয় বিএনপি।

নতুন যোগদানকারী নেতাকর্মীরা বলেন, “শরিফুল ইসলাম খান ফরহাদ একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তার নেতৃত্বে আমরা আগামীতেও বিএনপির রাজনীতি করতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা একে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দলের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT