শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী
শীতলক্ষ্যা বাঁচাতে রূপগঞ্জে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

শীতলক্ষ্যা বাঁচাতে রূপগঞ্জে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

 

নিজস্ব প্রতিবেদকঃ
শীতলক্ষ্যা নদীকে দখল ও দূষণ থেকে রক্ষায় ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ‘সেভ শীতলক্ষ্যা’ শীর্ষক শোভাযাত্রা করেছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। শুক্রবার সকালে মুড়াপাড়া কলেজ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি তিন কিলোমিটার পথ অতিক্রম করে হাটাবো বাজারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর আমীর আবদুল মজিদ, পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, শীতলক্ষ্যা শুধু নদী নয়—এটি রাজধানীর প্রাণ এবং এ অঞ্চলের শিল্পায়নের মূল ভিত্তি। একসময় এই নদীর পানি ছিল স্বচ্ছ, নাব্যতাও ছিল প্রচুর। কিন্তু অসৎ ব্যবসায়ী, দখলবাজ ও দুর্নীতিবাজ মহলের কারণে নদীটি আজ ধ্বংসের মুখে। তারা শীতলক্ষ্যাকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, শীতলক্ষ্যা আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। নির্বাচিত হলে নদী দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, দুই পাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, পানি দূষণ নিয়ন্ত্রণ, আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন কেন্দ্র নির্মাণসহ টেকসই নদী পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও নদীকেন্দ্রিক নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি শীতলক্ষ্যাকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT