শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
নির্বাচন সামনে, দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সামনে, দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দলের মিছিল-মিটিং বাড়বে। তবে এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্ব গ্রহণের সময় পরিস্থিতি জটিল থাকলেও দেড় বছরের প্রচেষ্টায় তা উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

ভূমিকম্প বিষয়ে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, উন্নত দেশের মতো ভূমিকম্পের ১০ সেকেন্ড পূর্বে সতর্কবার্তা প্রদানকারী অ্যাপ বাংলাদেশেও চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, নগর এলাকায় খোলা জায়গার অভাব একটি বড় চ্যালেঞ্জ, তাই বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন।

অগ্নিকাণ্ডসহ দুর্যোগ পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিদুর্ঘটনাগুলোতে ফায়ার সার্ভিস উচ্চ সক্ষমতার परिचয় দিয়েছে। তবে বড় ধরনের ভূমিকম্প হলে সমন্বিত প্রচেষ্টা ছাড়া মোকাবেলা কঠিন হবে। তাই ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির কাজ অব্যাহত আছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT