শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
ভূমিকম্পে ফাটল ধরা ভবনে কাজের নির্দেশে উত্তেজনা- রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ভূমিকম্পে ফাটল ধরা ভবনে কাজের নির্দেশে উত্তেজনা- রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে ফাটল ধরা ভবনে শ্রমিকদের কাজ করতে বাধ্য করার অভিযোগকে কেন্দ্র করে রপ্তানিমুখী পোশাক কারখানা রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (২২ নভেম্বর) সকালে ভুলতা এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। কারখানার ভেতরে অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুরের খবর নিশ্চিত করেছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, শুক্রবারের ভূমিকম্পে কারখানার দুইটি ভবনে ফাটল দেখা দেয়। পরে নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে ভবন পরিদর্শন শেষে সাময়িক সংস্কার করে শনিবার শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হয়। সকাল ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর ভবনে পুনরায় কম্পন অনুভূত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। মুহূর্তেই হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে অন্তত ৫০ শ্রমিক সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনার পর শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে পাঁচটির মতো যানবাহনে ভাঙচুর চালান বলে জানান পরিদর্শক সেলিম বাদশা।

দুপুর পর্যন্ত কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নিলেও পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা সরে যান। বিকেলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “উভয় পক্ষকে নিয়ে আলোচনা চলছে। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ শুরু করা যাবে কি না—তা পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।”

এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু সাখাওয়াতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT