বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ—দগ্ধ ৬ শ্রমিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ—দগ্ধ ৬ শ্রমিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ৭টার দিকে বিকট শব্দে ঘটে এই দুর্ঘটনা। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা আবদু রহিম জানান, হঠাৎ করে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুনের তাপে ছয়জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জনই গুরুতর দগ্ধ। তাদের শরীরের বিভিন্ন অংশ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নাহিদের ৪০%, কামালের ২৬%, আতিকুরের ২৭%, তোরাবের ১৬%, তাইজুলের ১২% এবং ফেরদৌসের ১০% দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে শ্রমিকদের গায়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT