রবিবার, ০৭ Jun ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
ভূমিকম্পে উদ্বেগ–আতঙ্ক: পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের আশ্বাস

ভূমিকম্পে উদ্বেগ–আতঙ্ক: পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ

দেশজুড়ে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার এক বার্তায় তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির যে খবর পাওয়া যাচ্ছে, সে সব স্থানে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

গুজব–বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের ভুয়া তথ্য ছড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রয়োজন হলে সরকারি হটলাইন ও অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে।

অধ্যাপক ইউনূস দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT