শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
সিদ্ধিরগঞ্জে বিএনপি সম্ভাব্য প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে বিএনপি সম্ভাব্য প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ‘চাঁদাবাজ’ মন্তব্য করার প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় একটি বেসরকারি ব্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মৌচাক বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, মান্নান প্রকাশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারীসহ পুরো দলের নেতাকর্মীদের ‘চাঁদাবাজ’ বলে অবমাননা করেছেন। তার এসব মন্তব্যে দল ও নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা।

তৃণমূল নেতারা বলেন, “আমরা চাই না বিএনপি আওয়ামী লীগের মতো জনগণের কাছে হাসিঠাট্টার পাত্র হোক। যিনি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীদের অপমান করেন, তার মনোনয়ন পাওয়ার অধিকার নেই। তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।”

এ সময় তারা আরও অভিযোগ করেন, মান্নানের অনুসারীরা দীর্ঘদিন ধরে সোনারগাঁও এলাকায় চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে আসছে। তাই দলীয় শৃঙ্খলা রক্ষায় মান্নানের মনোনয়ন বাতিল ও দ্রুত বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমাকে না জিজ্ঞেস করে যারা মানববন্ধন করেছে, তাদের কাছেই জিজ্ঞেস করুন। তাছাড়া এই মানববন্ধন আমার বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধেই হয়েছে।”

স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ উত্তেজনা ও নেতৃত্ব সংকটকে কেন্দ্র করে এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT