শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
নারায়ণগঞ্জের নতুন ডিসি রায়হান কবির দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জের নতুন ডিসি রায়হান কবির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রায়হান কবির। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নাইমা ইসলাম, জেলার ইউএনওসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ট্রেজারি শাখায় প্রবেশের সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের পর মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জকে একটি সমন্বিত, আধুনিক ও নাগরিকবান্ধব জেলায় গড়ে তুলতে তিনি কাজ করবেন। উন্নয়ন প্রকল্পের যথাযথ তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়ানো হবে তার অগ্রাধিকার।

জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের জনবিভাগে উপসচিব পদে কর্মরত ছিলেন। নতুন নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো জেলা পর্যায়ে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে আসেন তিনি।

কর্মজীবনে তিনি সেবা, আইসিটি, আবেদন ও তহবিল এবং সংবিধান–আইন শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় ও জনসেবা দ্রুততায় তিনি সুপরিচিত।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT