শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
ফতুল্লায় শ্রমিকবাহী বাসে আগুন, অজ্ঞাত দুর্বৃত্তদের খোঁজে পুলিশ

ফতুল্লায় শ্রমিকবাহী বাসে আগুন, অজ্ঞাত দুর্বৃত্তদের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে পার্কিং করে রাখা শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ইসদাইর এলাকায় আয়কর অফিসের সামনে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এতে কেউ দগ্ধ হয়নি।

জানা যায়, শহরের ১নং রেলগেইটে অবস্থিত রাসেল গার্মেন্টসের শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) বাসটি প্রতিদিনের মতো শ্রমিকদের নামিয়ে সড়কের পাশে পার্কিং করা ছিল। চালক নাসির ও হেলপার নয়ন তখন বাসেই ঘুমাচ্ছিলেন।

চালক নাসির জানান, রাত ২টার দিকে আগুনের তাপে ঘুম ভেঙে তিনি চালকের আসনে আগুনের শিখা দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফতুল্লা থানা পুলিশের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

নাসির আরও বলেন, “আমরা ঘুমিয়ে থাকায় কারা আগুন দিয়েছে দেখতে পাইনি। ভবিষ্যতে সড়কের পাশে গাড়ি পার্কিং না করার পরামর্শ পুলিশকে জানিয়েছি।” পরে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT