বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
মানবতাবিরোধী অপরাধের রায় কাল, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার

মানবতাবিরোধী অপরাধের রায় কাল, বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীকাল ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা করবে। ঢাকায় বসেই ট্রাইব্যুনাল এই রায় প্রকাশ করবে, যা সরাসরি শুনতে পারবেন দেশের যেকোনো স্থানের মানুষ।

রায় ঘোষণার পুরো কার্যক্রম সম্প্রচার করবে বাংলাদেশ বেতার। মধ্যম তরঙ্গ ঢাকা–ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ১০৬.০ মেগাহার্জ, এফএম ৯০ মেগাহার্জ ও ট্রাফিক সম্প্রচার এফএম ৮৮.৮ মেগাহার্জে অনুষ্ঠানটি লাইভ শোনা যাবে। পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট (www.betar.gov.bd) এবং Bangladesh Betar মোবাইল অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

একই সঙ্গে দেশের সব আঞ্চলিক কেন্দ্র থেকেও মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করা হবে।

বাংলাদেশ বেতারের উপপরিচালক রোকসানা রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT