শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে বিএনপি নেতা আলমগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রূপগঞ্জে বিএনপি নেতা আলমগীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন টিটুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতোপূর্বে তাকে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ তুলে নিয়ে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, ভবিষ্যতে আলমগীর হোসেন দলীয় নীতিমালা ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে শুক্রবার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন আলমগীর হোসেন নিজেও। তিনি বলেন, “দল থেকে প্রেরিত চিঠিতে আমার বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।”

চিঠিতে উল্লেখ করা হয়, “ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT