বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
সোনারগাঁয়ে মেঘনায় ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ

সোনারগাঁয়ে মেঘনায় ২ হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি, দুই যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই যুবক রানা ও শুভ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যেরবাজার এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে সিমেন্টবোঝাই ট্রলারটি যাত্রা শুরু করে। দুপুরে ট্রলারটি মাঝনদীতে নোঙর করে বিশ্রামে যান রানা ও শুভ। কিছুক্ষণ পর ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি দ্রুত তলিয়ে যায়। নদীর তীব্র স্রোতের কারণে তারা দুজনই নিখোঁজ হন।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে সেটি ডুবে গেছে। আমরা দু’ঘণ্টা চেষ্টা চালিয়েছি, কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।”

বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, “সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝনদীতে অবস্থানকালে হঠাৎ পানিতে তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।”

অন্যদিকে আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, “ট্রলারটি আমাদের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে হঠাৎ খবর পাই ট্রলারটি ডুবে গেছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মেঘনা নদীতে প্রতিনিয়তই ভারী পণ্যবাহী ট্রলার চলাচল করে, কিন্তু এসব নৌযানের অধিকাংশই পুরোনো ও ঝুঁকিপূর্ণ। নিয়মিত তদারকি না থাকায় এমন দুর্ঘটনা বেড়ে চলছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT