শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
রূপগঞ্জে নাশকতার পরিকল্পনা: ৪ নেতা গ্রেপ্তার

রূপগঞ্জে নাশকতার পরিকল্পনা: ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের নামে গোপন বৈঠক চলাকালে চারজন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকার  একটি বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ডের সহসভাপতি আমির হোসেন (৪৫), একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি এবং ভুলতা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রস্তুতির আড়ালে তারা নাশকতা পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

 আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT