শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
চাইল্ড ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চাইল্ড ল্যাবরেটরি স্কুলে বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে  চাইল্ড ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পুরস্কার  ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের সাফল্য, মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন।

প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জনাব বিল্লাল হোসেন রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন খাঁন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টাঙ্গাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুল ও সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা,আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা খান, ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া এ্যাপালেস লিমিটেড, মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন পরীক্ষা পরিষদ, মোঃ কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক পরিষদ, মতিনুল ইসলাম মতিন, পরিচালক ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল, এবং মোঃ আরিফ হোসেন ঢালী, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান মাহমুদুল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি লালন করতে হবে। এ ধরনের অনুষ্ঠান শিশুদের মনোবল বাড়ায় ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

শেষে সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষক-অভিভাবক ও অতিথিদের উপস্থিতি স্কুল প্রাঙ্গণকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT